1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শিক্ষা উপকরণ বিতরণে জামায়াতে ইসলামীর উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম জেলাপ্রতিনিধি,শরীয়তপুর

ডোমসার ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার ডোমসার ইউনিয়নের উদ্যোগে স্থানীয় ৩৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নিজাম উদ্দিন।বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে বই, খাতা, কলম, স্কেল, পেন্সিল, ফাইলসহ প্রায় ৮ ধরনের প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের আর্থিক সংকট কিছুটা লাঘব করা উদ্দেশ্য বলে জানানো হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আবুল বাসার, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডোমসার ইউনিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার পারভেজ মাসুম(কার্যকরী সদস্য) ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ; আলী হোসেন (সদর উত্তর থানা সভাপতি) ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন।উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলা এবং সমাজের উন্নয়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তারা ভবিষ্যতেও এমন মানবিক ও শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট