1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

খুলনার অভিজাত হোটেল থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টারঃ- খুলনা নগরীর একটি অভিজাত হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বিকালে লাশটি উদ্ধার করেন পুলিশ। জানা গেছে খুলনা সদর থানাধীন হোটেল ওয়েস্টার্ন ইনে তৃতীয় তলা ২০৮ নং রুমে শান্তা ইসলাম (৪২) বৃহস্পতিবার বিকাল ৫টায় ওঠেন। শান্তার পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম আমেনা বেগম। সে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। শান্তা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার আসমা নাম ব্যবহার করে হোটেলের রুম ভাড়া নেয়। আজ সকালে হোটেল থেকে তাকে নাস্তা সরবরাহ করে। হোটেল কর্তৃপক্ষ দুপুরে রুম সার্ভিস এর জন্য ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয় নাই। পরবর্তীতে ৪টায় আবারো রুমের সামনে যেয়ে নক করলে সে কোন সাড়া না দেয়ায় হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ উক্ত কক্ষের দরজার সিটকেনি ধাক্কা দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং তাকে মৃত অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা। খুলনা সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট