1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী ইউএনও’র হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গুচ্ছ গ্রামে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন (শেরপুর) সংবাদদাতাঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের হস্তক্ষেপে দুই গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হলো গোমড়া গুচ্ছ গ্রামে। মঙ্গলবার ১ জুলাই বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গৃহহীন মমেনা বেগম ও শেফালী বেগমকে দুই খালি ঘরে ওই দুই পরিবারকে উঠিয়ে দেন। গৃহহীন বিধবা নারী মমেনা বেগমকে নিয়ে অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের দৃষ্টিগোচর হয়। পরে মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গোমড়া গুচ্ছ গ্রামে ওই দুই গৃহহীন পরিবারকে মাথাগোঁজার ঠাই করে দেন। ওই দুই গৃহহীন পরিবার মাথাগোঁজার ঠাই হওয়ায় খুৃশিতে তারা আত্মহারা। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ইউএনও আশরাফুল আলম রাসেলকে দু হাত তুলে দোয়া করেন। ওই দুই গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের সময় ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট