1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ০১ জুলাই (মঙ্গলবার) বাদজোহর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে। দোয়া মাহফিলে খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়তের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগরের বৈষম্যবিরোধী আন্দোলনের আহবায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট