1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

পটুয়াখালী ভার্সিটির, সাংবাদিক সমিতির সভাপতি রিমন, সম্পাদক সাব্বির।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার (দুমকি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৯ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কৃষি অনুষদের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও ব্যবসায় প্রশাসন অনুষদের একই বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন।১১ সদস্যের এ নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি: আবু হাসনাত তুহিন (দৈনিক ইত্তেফাক)। যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. আজমির হোসেন খান (নাগরিক ভাবনা)। সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ মুহসিন তানজিম (একুশে সংবাদ)। কোষাধ্যক্ষ: আশিকুর রহমান (ঢাকা টাইমস)। দপ্তর ও প্রকাশনা সম্পাদক: সফিকুল ইসলাম আকাশ (দৈনিক সকালের সময়)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন: সাদাফ মেহেদী (দেশ দেশান্তর), মো. মাহাদী হাসান (দৈনিক সকাল), সাজ্জাদ ইয়াসির (ভোরের বাংলা) এবং জয় ভাঙ্গী (দৈনিক তৃতীয় মাত্রা)।
নবনির্বাচিত সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, “সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের সাংবাদিক সমিতি। এই কমিটি বস্তুনিষ্ঠতার সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি একটি সুন্দর, শৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে আমরা সংগঠনের পক্ষ থেকে নিয়মিত ভূমিকা রাখব।”নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবি সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, নতুন এই নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আগের মতোই সচেষ্ট থাকবে। তাদের সাফল্য কামনা করছি এবং সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট