1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

জমি বিরোধে হামলা কুলাউড়ায় শিশুসহ আহত ৭

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

কুলাউড়া, (মৌলভীবাজার) প্রতিনিধিঃ শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ব্রহ্মটেকা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন—ব্যবসায়ী শফিক মিয়া (৪৫), তাঁর স্ত্রী রুলি বেগম (৩২), মেয়ে সামিরা বেগম (৫), ভাই রকিব মিয়া (৪০) ও রকিবের আড়াই বছর বয়সী কন্যা সাবিহা বেগম। এছাড়া প্রতিবেশী রুহুল মিয়া (৪৫) ও সেলিম মিয়া (৪৮) হামলা ঠেকাতে গিয়ে আহত হন।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মটেকা গ্রামের শফিক মিয়ার সঙ্গে প্রতিবেশী দুই ভাই লিমন মিয়া ও লিটন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। শুক্রবার রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিস হয়। সালিসে উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে আমানত রাখার সিদ্ধান্ত হয় এবং পরদিন শনিবার সকাল ১০টায় দ্বিতীয় দফা সালিসের কথা ছিল।তবে সালিসের কিছুক্ষণ পর রাতেই লিমন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শফিক মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির পুরুষ-মহিলা ও শিশুরা আহত হন। ঘটনার পরপরই আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর তিনজনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।আহত শফিক মিয়া’ স্ত্রী রাতেই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ লিমন ও লিটন মিয়ার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করেও তাঁদের পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনার পর থেকে তাঁরা বাড়িছাড়া।এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, “ভাটেরা ব্রহ্মটেকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ পেয়েছি। একজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পেরণ করা হয়েছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট