1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

মাস্ক-হেলমেট পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম বরিশাল জেলা প্রতিনিধি

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগ। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল।বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের সরদার কলোনি সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে ডাক্তার তোতা সড়কে গিয়ে শেষ হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে ২৫ থেকে ৩০ জন কিশোর ও বিভিন্ন বয়সের ব্যক্তি অংশগ্রহণ করেন। পুরো মিছিলটি সর্বোচ্চ পাঁচ মিনিট স্থায়ী ছিল।জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়। এর আগেও জেলা শহরে একাধিকবার জেলা ছাত্রলীগের ব্যানারে এমন ঝটিকা মিছিল বের করা হয়েছিল।ভিডিও ছড়িয়ে পড়ে রাতেইরাত ১২টার পর থেকেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে।৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ছবিসহ, শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার হাতে নিয়ে নির্জন সড়কে মিছিল করছেন কয়েকজন তরুণ।তারা স্লোগান দেন:

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”

“শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”

“শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”

“অবৈধ সরকার, মানি না, মানবো না”

ব্যানারে লেখা ছিল: “আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও অবৈধ আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।”প্রত্যক্ষদর্শীর বর্ণনামিছিলের প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,> “সরদার কলোনি একটি আবাসিক এলাকা। এই এলাকায় ডিসি, এসপি ও জেলা জজের সরকারি বাসভবন রয়েছে। মূল সড়কে কয়েকজন তরুণকে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা হঠাৎ একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি সর্বোচ্চ পাঁচ মিনিট স্থায়ী ছিল। কারো মুখ চেনা যায়নি, সবাই মাস্ক পরে ছিল। দ্রুতই তারা স্থান ত্যাগ করে।”পুলিশ জানে না কিছুঝটিকা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে হলেও এ বিষয়ে অবগত নয় পুলিশ।বিষয়টি জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন,> “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কিনা জানা নেই। তারা গোপনে শহরের নির্জন এলাকা বা অলিগলিতে চোরের মতো করে থাকতে পারে। যেহেতু আওয়ামী লীগ এবং তার সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাই এ ধরনের মিছিল বেআইনি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট