1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

পীরগাছায় ভূমিহীন ৩২০ পরিবার পেল নতুন ঘর, বদলে যাচ্ছে জীবনমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

শাহ মোঃ জাহিদ হোসেন (রংপুর জেলা প্রতিনিধি)

রংপুরের পীরগাছায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে পাকা ঘর। আনন্দনগর ইউনিয়নের সল্লার বিলে নির্মিত এই ঘরগুলো শুক্রবার (২৭ জুন) হস্তান্তর করা হয়। সরকারের বিশেষ এই উদ্যোগে উপকারভোগীদের জীবনমান বদলে যাচ্ছে।ঘরপ্রাপ্তরা জানান, জীবনের দীর্ঘ সময় গৃহহীনভাবে কাটিয়েছেন তারা। কেউ থাকতেন অন্যের জমিতে, কেউ ফুটপাথে। আজ তারা নিজেদের নামে ঘর পেয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। অনেকেই বলছেন, “সরকার আমাদের যেটা দিয়েছে, সেটা শুধু একটা ঘর না, এটা আমাদের সম্মান, নিরাপত্তা, ও স্বপ্নের ঠিকানা।”ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতিসাম প্রীতি জানান, প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করেই এই ঘর দেয়া হয়েছে। ঘরের পাশাপাশি কিছু পরিবারকে জমি ও অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বচ্ছভাবে প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে।এছাড়াও মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে, কেউ গৃহহীন থাকবে না—এই লক্ষ্যেই কাজ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট