1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

নিখোঁজের ২১ ঘণ্টা পর শিবচরে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

মাদারীপুর প্রতিনিধি: শেখ জায়েদ

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগরা পুকুরপাড় এলাকার খবির উদ্দিন মৌলভীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম লিমা বেগম (২৮)। তিনি শিবচরের উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের মৃত ওসমান মুন্সীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে লিমা বেগম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় এক স্কুলছাত্র মগরা পুকুরপাড়ে ঘাটলার পাশে তাকে শুয়ে থাকতে দেখে। পরে সে লিমাকে পুকুরে পড়ে যেতে দেখলে তার মাকে খবর দেয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিমার মরদেহ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান,পুকুরের পানি থেকে একজন মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”ঘটনাটি এলাকায় শোক ও কৌতূহলের সৃষ্টি করেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট