1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

১৭ বছর বিএনপি নেতাকর্মীরা মনের কথা বলতে পারেনি : আব্দুল আজিজ হিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা বলেছেন, বিগত ১৭ বছরে প্রত্যেক নেতাকর্মীর নামে অন্তত ৫টি মামলা দিয়ে কারাবন্দী রাখাসহ হয়রানি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গায়েবী মামলা-হামলা ও নির্যাতনের মুখে ফেরারি জীবন কাটাতে হয়েছে। আমরা মনের কথা প্রকাশ করতে পারিনি। সাধারণ জনগণও বিভিন্ন ভাবে নির্যাতন হয়রানির শিকার। আজ আমরা স্বাধীন। উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি।গতকাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের নূরানী মোড়ে নগর মাতৃসদন হসপিটাল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া শহর শাখার যুগ্ম আহবায়ক রেজাউল সরকার রেজা। প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন। সমাবেশের উদ্বোধন করেন শহর শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক।বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মকান্ডে তৎপর থাকার আহবান জানিয়েছেন।উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সহ সভাপতি আবুল কাশেম, সানাউল হোসেন, জিয়াবুল ইসলাম জিয়া, আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিরেশ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এড. আকিল আহম্মেদ মমিন, খায়রুল হাসান কমল, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, জামিরুল ইসলাম, শহর শাখার সদস্য সচিব নাজমুছ সাদাত মামুন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট