1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

গৌরীপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও ইসলামাবাদ ফাজিল মাদরাসার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন/২৫) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস) এর প্রতিপাদ্য ‘মাদকাসক্তি প্রতিরোধ এবং চিকিৎসা সকলের দায়িত্ব’ শীর্ষক আলোচনা ও মাদকবিরোধী প্রচারাভিযান আয়োজন করে। শুরুতেই ‘মাদককে না বলুন’ লালকার্ড প্রদর্শন করে শোভাযাত্রা রেব করে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। তিনি বলেন, মাদক মনুষ্যত্বকে ধ্বংস করে পশুত্ব রূপ দেয়। যা পরিবার-সমাজ ও রাষ্ট্রের জন্য মাদকসেবীরা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে। এ থেকে তরুণপ্রজন্মকে রক্ষা করতে হবে। “” যে মুখে বলি মা সে মুখে মাদক না ” মাদকের বংশ করে দিব ধ্বংস।এই স্লোগানটি ছিল সকলের মুখে মুখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুব আহমেদ, প্রভাষক (ইংরেজি) নুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওয়াহাব, বিলকিস আঞ্জুমানারা বেগম, সহকারী মৌলভী আল আমিন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি এডভোকেট আল ইমরান মুক্তা।গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া, সাংবাদিক শামীম আনোয়ার, শিক্ষার্থী মোস্তাফিকুর রহিম, মোবাশ্বির হোসেন, নুর মোহাম্মদ সাফি, শেখ সৌরভ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট