1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ, ঠিকাদারি নিয়োগেও অনিয়ম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার) থেকে শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী

মৌলভীবাজার জেলার কুলাউড়ার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ ছাড়াও খাবার সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন ১৭৫ টাকা মূল্যের তিন বেলার খাবার এবং বিশেষ দিবসে ২০০ টাকার খাবার সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে খাবারের মান ও পরিমাণ উভয় ক্ষেত্রেই রয়েছে চরম গাফিলতি।টেন্ডার অনুযায়ী সপ্তাহে তিন দিন ১৭৫ গ্রাম ভাত ও ৭৫ গ্রাম মুরগির মাংস এবং সপ্তাহের বাকি চার দিন একই পরিমাণ মাছ দেওয়ার কথা। সকালে দুই পিস পাউরুটি, একটি সিদ্ধ ডিম ও দুটি কলা দেওয়ার নিয়ম থাকলেও রোগীরা জানাচ্ছেন, পচা বা নিম্নমানের পাউরুটি, ছোট আকারের কলা, অপর্যাপ্ত পরিমাণ ভাত ও তরকারি দেওয়া হচ্ছে।হাসপাতালের বাবুর্চি সাজিয়া বেগম জানান, “মাছ-মাংস দেওয়া হয় মাত্র ৩০–৪০ গ্রাম, অথচ নিয়ম ১৫০ গ্রাম। রান্নার উপকরণেও কৃচ্ছ্রতা করা হয়।”একাধিক কর্মচারী অভিযোগ করে বলেন, ‘জুনেদ জাহিদ ট্রেডার্স’-এর মুক্তার আহমদ নামমাত্র কাগজে দায়িত্বে থাকলেও প্রকৃত নিয়ন্ত্রণ করছেন হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আলমাছুর রহমান। তাদের যোগসাজশে মানহীন খাবার সরবরাহ করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ।রোগী ইউছুফ আলী (৯০), আকলু মিয়া এবং শাহেদা আক্তার জানান, খাবার একেবারেই নিম্নমানের ও অরুচিকর, অনেকেই বাইরে থেকে খাবার আনতে বাধ্য হচ্ছেন।

তথ্যানুসন্ধানে দেখা গেছে:২০২০-২১ অর্থবছরে বিল: ১৭,৪৪,০২৯ টাকা (শিউলী এন্টারপ্রাইজ)২০২২-২৩ অর্থবছরে: ১৮,৩৫,৬৫০ টাকা (জুনেদ জাহিদ ট্রেডার্স)২০২৩-২৪ অর্থবছরে: ৩১,৫৬,৪৫০ টাকা (জুনেদ জাহিদ ট্রেডার্স)অর্থাৎ এক বছরে বিল বেড়েছে ১৩,২০,৮০০ টাকা।চলতি বছরের ইজিপি টেন্ডারে সর্বনিম্ন রেট ছিল শিউলী এন্টারপ্রাইজের (২০,৭৪,৮৯৮ টাকা), অথচ অজুহাত দেখিয়ে ৩০,৪১,০০০ টাকায় কাজ পাইয়ে দেওয়া হয় জুনেদ জাহিদ ট্রেডার্সকে। যা ইজিপি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।খাবারের মান কম দেওয়ার বিষয়ে ঠিকাদার মুক্তার আহমদ বলেন, “ভ্যাট-আইটির কারণে কিছুটা কম পড়তেই পারে।”হাসপাতালের হিসাবরক্ষক আলমাছুর রহমান বলেন, “আমি কোনো অনিয়ম করিনি, কেউ কিছু বললেই তো সত্যি হয়ে যায় না।”উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, “আমি নিয়মিত খাবারের ওজন পরীক্ষা করছি, অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুদক পরিদর্শনে এসে রন্ধনশালার অনিয়ম দেখে মৌখিকভাবে সতর্ক করেছে।”স্থানীয় সচেতন মহল ও রোগীদের স্বজনরা দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট