1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ রাজধানীর উত্তরার অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের-এর গভীর শোক।

রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম বরিশাল জেলা প্রতিনিধি

আসন্ন রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।সোমবার (২৩ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে রথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি এ কথা জানান।সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা মহানগরীর রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। শুক্রবার (২৭ জুন) বিকেলে জনসমাগম বেশি হওয়ার আশঙ্কা থাকায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”তিনি রথযাত্রা উদযাপন কমিটির নেতাদের নির্ধারিত সময়ে রথযাত্রা শুরু ও শেষ করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সব ধর্মীয় অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে থাকি। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের রথযাত্রাও সুন্দরভাবে সম্পন্ন হবে।”সভায় জানানো হয়, ২৭ জুন রথযাত্রা ও ৫ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পিকেট পার্টি, টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ টিম, হোন্ডা মোবাইল টিম, ডিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাও শক্তিশালী করা হবে।সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। এছাড়াও নামাজ ও আজানের সময় মাইক বা সাউন্ড সিস্টেম বন্ধ রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলা বহন থেকে বিরত থাকা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়।সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ ছাড়া রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মতামত প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট