1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপে সিএস‌ও সদস্যদের নেতৃত্বে দাকোপ ইউনিয়ন পরিষদে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে র‍্যালি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। ২৪ জুন মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ ইউনিয়ন সিএস‌ও সদস্যদের নেতৃত্বে দাকোপ ইউনিয়ন পরিষদ এ পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দাকোপ ইউনিয়ন থেকে র‍্যালিটি বের হয়ে দাকোপের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথির বক্তৃতায় দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপণের বিকল্প কিছু নাই। প্রাকৃতিক দুর্যোগ, বায়ু দুষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয়, ফল দেয়, মানব দেহের পুষ্টি যোগায় মোট কথা গাছের বিকল্প কিছু নাই। তাই আসুন এই বর্ষা মৌসুমে আমরা সকলে গাছ লাগাই। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য পরিতোষ মন্ডল, সুব্রত মন্ডল, কনিকা সরকার, মনিষা গাইন, দেব্রত মন্ডল, জয়ন্ত মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসও কর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। র‍্যালিতে অংশ গ্রহণকারী সকলে দাবি রাখেন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং ইউনিয়ন পরিষদের বাজেটে বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়নে আরো বাজেট বৃদ্ধি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট