1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

শেরপুর জেলার নকলা উপজেলায় হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

সামান্য ঘটনাকে কেন্দ্র করে ছেলের পা কেটে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শেরপুর জেলার নকলা উপজেলার বারইকান্দি দক্ষিণ পাড়া গ্রামে । রোববার বিকেলে মানববন্ধন প্রতিবাদ বিক্ষোভ করেন বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। হামলাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেন বিক্ষুব্ধ জনতা। নকলা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা।উল্লেখ্য, নবম শ্রেণির ছাত্র মোঃসাকিল মিয়া, বয়স ১৮। গত ১৫ জুন সন্ধ্যায় বাড়ীর সামনে বসে মোবাইল চালাচ্ছিল। এ সময় তাঁর ওপর অতর্কিত হামলা চালায়ে প্রতিপক্ষরা দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তাঁর বাঁ পা ও হাতে।ময়মনসিংহ মেডিকেল হয়ে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলেন।পার্শ্ববর্তী আদমপুর গ্রামের লালু বাদশার ছেলে হাসিবুল (২০) এই ঘটনা ঘটিয়েছে। থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগিরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট