1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফের গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।গতকাল শনিবার বিকেলে উপজেলার চৌমুহনী বাজারসহ বিভিন্ন বাজারে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ সহ নির্বাচনী এলাকার ভোটারদের নিকট গিয়ে সার্বিক খোঁজখবর নেওয়া সহ সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি।সাবেক এমপি মোশারফের সৌজন্য সাক্ষাৎকালে জনতার মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকেই আবেগ আপ্লুত হয়ে বলেন আমরা মোশারফকে আবারও এমপি হিসেবে দেখতে চাই।তিনি যখন এমপি ছিলেন, সেসময়ে নন্দীগ্রামে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। নন্দীগ্রামের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তার ব্যাপক পদচারণা। মোশারফ টিকেট পেলে আমরা সর্বশক্তি দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করবো। তার যে জনপ্রিয়তা রয়েছে এবং তিনি বগুড়া-০৪ আসনের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। এদিন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের নিয়ে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে জণসাধারনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, বিগত সময় আমি সংসদ সদস্য থাকা অবস্থায় যেটুকু সময় পেয়েছিলাম নন্দীগ্রামে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। এছাড়াও দুঃসময়ে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছাঁয়ার মত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমি আমি মোশারফ বলছি বিএনপি ক্ষমতায় আসলে এলাকাতে কোন বেকার যুবক থাকবেনা, সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নন্দীগ্রামকে আধুনিক ও মডেল এলাকায় হিসেবে রূপান্তর করা হবে। শিক্ষা চিকিৎসা কৃষি কাজের উপরে ব্যাপক গুরুত্ব সহকারে কাজ করা হবে। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট