1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

শেরপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সম্প্রীতি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন

শেরপুর জেলায় অনুষ্ঠিত হলো সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সংলাপ।২১ জুন (শনিবার) সকালে শহরের থানা মোড়স্থ হোটেল আয়েশার ইন-এর হল রুমে অনুষ্ঠিত এই সংলাপের আয়োজন করে আস্থা প্রকল্প, এবং বাস্তবায়ন করে উন্নয়ন সমিতি।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সদস্য বিপ্লব দে কেটু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, আস্থার জেলা সমন্বয়কারী ফিরুজ আহমেদ, ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য— ইঞ্জিনিয়ার মোঃলিখন মিয়া (NCP শেরপুর), মুফতি ফখরুদ্দিন রাজী (ইসলামী আন্দোলন), মাওলানা মোঃআব্দুল হালিম (খেলাফত মজলিস), শিক্ষিকা সালিহা ফেরদৌস (আস্থা সদস্য),যোগল কিশোর কোচ সহ আরও অনেকে।বক্তারা বলেন, “দেশের মালিক জনগণ—এই সত্যকে প্রতিষ্ঠা করতে হলে ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি।”তাঁরা বলেন, বিগত সময়ে দেশের রাজনীতিতে দুর্নীতি, ঘুষ ও ক্ষমতার অপব্যবহার যেভাবে হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে জনগণের আস্থা, অধিকার ও সম্মান সুরক্ষিত থাকবে।রাজনৈতিক সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা পায়।এই সংলাপে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট