1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

পঞ্চগড়ে শিশু ধর্ষণের আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মোঃ শহিদুল ইসলাম, ব্যুরো

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, ব্যুরো চিফ রংপুর। 

পঞ্চগড়ে ৯ বছরের শিশু ধর্ষণের আসামিকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিশুর পরিবার ও এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউপির ডাঙ্গাপাড়া এলাকায়। ওই শিশুটির বাবার নাম বিপ্লব।শনিবার (২১জুন) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার [এসপি) অফিস ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ধর্ষিত ৯ বছরের শিশুর বাবা ,মা আত্মীয় স্বজন ওই এলাকার বাসিন্দাগন।পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার ১ম শ্রেনির শিক্ষার্থী সামিয়া আক্তার । ঘটনার দিন ছিল ১১ মে ২০২৫ রাত আনুমানিক ৯টা। ওই দিন শিশুটির মা ও বাবা পান এবং চিপস কিনতে স্থানীয় মুদির দোকানে যান। এসময় ভারিবৃষ্টি শুরু হলে তারা উভয়ে সেই দোকানে বসে বৃষ্টি কমার অপেক্ষায় বসে থাকেন। পরে বৃষ্টি বন্ধ হলে তারা দুজনে বাড়িতে যান। এসময় ধর্ষিত সামিয়ার মা দেখতে পান যে, তার মায়ের শোয়ার ঘর থেকে প্রতিবেশী মোকসেদ আলীর পূত্র হাশেম আলী [৩৭) বের হয়ে তার বাড়ীর দিকে যাচ্ছে। পরক্ষণে ঘরে গিয়ে দেখতে পান তার ৯ বছরের শিশু কণ্যা কান্নাকাটি করছে। তার কান্নাকাটির কারন জানতে চাইলে সে জানায় , বাসায় কেউ না থাকায় হাশেম তার মুখ চেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং এক পর্যায়ে তাকে ধর্ষনে চেষ্টা করে। এ সময় শিশুর পরনের হাফ প্যান্ট ভিজা অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর তাকে অসুস্থ অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। যার রেজিঃ ১৭৯৪৭/১৪ এবং সার্জারী ওয়ার্ড ,বেড নম্বর-০১। তারা এসময় অভিযোগ তুলে বলেন থানায় মামলা দেওয়ার পর মামলাটি রেকর্ড করা হয়নি। একাধিকবার থানায় গিয়েও আমরা মামলার বিষয়ে এবং আসামী হাশেম আলীকে গ্রেফতারের কথা বললে পুলিশ আমাদের বলে আসামী কোথায় আছে জানান।মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে মেয়ের বাবা বিপ্লব, মা রোকেয়া বেগম, শিশুটির প্রতিবেশী নানা আইনুল হক, সমাজসেবি আখি রাহাত খান সহ প্রায় শতাধিক নারী-পূরুষ অংশ নেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) আব্দুল্লা হিল জামান মুঠো ফোনে জানান, মামলাটি ১৫ মে রেকর্ড হয়েছে। মামলা রেকর্ড হয়নি এটা সঠিক নয়। এছাড়াও কাল রাতেও আসামী ধরতে অভিযান চালানো হয়েছে।আসামী পলাতক। আসামের সন্ধান পাওয়া মাত্র গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট