1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

আসুন দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।মেলার উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ফল উৎপাদনে কৃষকদের ভূমিকা ও উদ্যোগকে উৎসাহিত করেন।উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেন। সভা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।বক্তারা বলেন, “ফলচাষ শুধু পুষ্টি চাহিদা পূরণই করে না, এটি কৃষি অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব।”মেলায় শেরপুর জেলার স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট