1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

নলছিটিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সিদ্দিরকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ী এলাকায় পুলিশের গ্রেফতার অভিযানের সময় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মো. হাবিব সরদার (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, মারামারির একটি মামলায় হাবিব সরদারের ছেলে সুমন সরদার (৩৫) কে গ্রেফতার করতে গভীর রাতে বাড়িতে অভিযান চালায় নলছিটি থানা পুলিশের একটি দল। পুলিশ সুমনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার বাবা হাবিব সরদার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এ ঘটনায় শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হাসান।এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “মামলার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন খবর দেয় যে বাবার স্ট্রোক হয়েছে। পরে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।”

মোঃ আবু ছালেহ বিপ্লব
বরিশাল বিভাগীয় প্রধান
মোবাইলঃ০১৭১৩-৪২৯৮৬৩
তারিখ: ২০জুন ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট