1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলারসহ ৬ সদস্যকে আটক করেছে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা।জাল ডলারসহ আটক ব্যক্তিরা। ছবি: সময় সংবাদজাল ডলারসহ আটকগোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের জাল ডলারসহ আটক করা হয়।এদিকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত জাল ডলারসহ সবাইকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময় মোবাইলফোন ও মাদকদ্রব্য সেবনের আলামত এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশি হেফাযতে দেয়া হয়েছে।জানা গেছে, জব্দকৃত ডলারের মূল্য সর্বমোট বাংলাদেশি টাকায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা।জাল ডলারসহ আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৪), একই গ্রামের মৃত প্রভাতের ছেলে রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতা আলীর ছেলে হোসেন আলী বাবু (৩৬)।সেনাবাহিনী জানায়, গোয়েন্দা রিপোর্ট ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পঞ্চগড় শরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে থাকা আনোয়ার হোসেন ডিপজল, ইয়াসিন আলি, সোহেল ইসলামে আটক করা করা হয়। পরে তাদের দেয়া তথ্যে রমেশচন্দ্র বর্মন, সাবেক মেম্বার মোজাম্মেল হক ও হোসেন আলী বাবুকে শহরের সিনেমাহল রোড এলাকায় আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা জাল ডলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে আরো খবরের ভিত্তিতে আটক আনোয়ার হোসেন ডিপজল ও ইয়াসিন আলীর গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়।তবে জাল ডলার গুলো কোথা থেকে আনা হয়েছে তা জানা না গেলেও সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাল ডলার গুলো তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে নিয়ে গিয়ে এক ব্যক্তির মাধ্যমে ভারতে পাঁচার করার কথা ছিল।এ বিষয়ে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় সময় সংবাদকে বলেন, ‘জাল ডলার বেচাকেনা চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে নকল টাকা ও ডলারের ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সঙ্গে নকল ডলারগুলো বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে এবং পাশের দেশে অবৈধভাবে বিক্রি করতো। এরেই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে নকল ৮০ হাজার ইউএস ডলারসহ ৬ জনকে আটক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’ একই সঙ্গে সব অপরাধ নির্মূলে সবার সহায়তা চান এই কর্মকর্তা।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘সেনাবাহিনী জাল ডলার ও জব্দকৃত মালামালসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট