1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার একটি মাছের খামারের পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২০ ঘণ্টা পর বুধবার (১৮ জুন) সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন, তাতিহাটি ইউনিয়নের মোঃ সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২ টার পর থেকে শিশু দুইজনকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) তাদের ছবি প্রকাশ করে সাহায্য চাওয়া হয়।এরপর বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামারের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে, শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, এটি নিছক ডুবে মারা যাওয়ার ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যা। তাদের ভাষ্যমতে, নিহত দুই শিশুর বাড়ি ঘটনাস্থল থেকে অনেক দূরে এবং ওই পুকুরে মাসখানেক আগেও এক ব্যক্তি রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন, যেটি পরে ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার জাহিদ বলেন, ‘পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট