1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

খুলনায় দুজনের শরীরে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনায় দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্ত দুই নারীর নাম সুমাইয়া ও তানিয়া। এর মধ্যে সুমাইয়াকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপারসন ডা. খান আহম্মেদ ইশতিয়াক বলেন, ‘২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।’তিনি আরও জানান, মঙ্গলবার সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তানিয়া নামে আরেক নারীর করোনা শনাক্ত হয়েছে। তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট