1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে ২৮ জুন ঢাকায় গণজোয়ার তৈরি হবে, ইনশাআল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৬ জুন, সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরী সভায় উদ্বোধনী বক্তব্যে বলেছেন, বাংলাদেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবী বাংলাদেশের গণমানুষের দাবীতে পরিনত হয়েছে। সেই দাবী আদায়ে আগামী ২৮ জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।পীর সাহেব চরমোনাই বলেন, আগামী ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবীকে সামনে রেখে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে ঐকমত্য রয়েছে এমন সকল রাজনৈতিক দল একসাথে একমঞ্চে যৌথ ঘোষণায় জাতিকে আশ্বস্ত করবে ইনশাআল্লাহ; ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষে কাজ করে যাচ্ছে।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাংলাদেশকে ভারতের কব্জা থেকে বের করতে এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই বাংলাদেশপন্থী সকল দল-মত ও পথের জনতাকে এক কাতারে আসতে হবে। তারই একটি প্রতিফলন হবে ২৮ জুন।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দেশের সকল ধারার সকলকে দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানিয়ে বলেন, ২৮ জুন সকলে ঢাকায় আসুন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে আরেকটি গণজোয়ার তৈরি করি।ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, শাহ ইফতেখার তারিক, মাওলানা খলিলুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মনসুর আহমাদ সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা কেফায়েত উল্ল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট