1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

নরসিংদীর পলাশে অস্ত্রের মহড়া দেয় আওয়ামী লীগের দোসর জুয়েল গং এলোপাথাড়ি গুলিবর্ষণ: ছাত্রদলের ৩ কর্মী গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ব্যস্ততম পলাশ বাসস্ট্যান্ড এলাকায় রোববার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ফজলুল কবির জুয়েল তার ক্যাডার বাহিনী নিয়ে হঠাৎ করে দেশীয় অস্ত্র ও পিস্তলসহ এলাকায় প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।গুলিতে ছাত্রদলের স্থানীয় নেতা ইসমাইল গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পলাশের সাধারণ জনগণ ও ছাত্রদলের কর্মীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠা পরিস্থিতিতে জনতা জুয়েল বাহিনীকে ধাওয়া করে এবং সন্ত্রাসীদের পিছু হটতে বাধ্য করে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে, যাদের মধ্যে ছাত্রনেতা ইসমাইলের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ-সমর্থিত বিতর্কিত এমপি খসরুর ঘনিষ্ঠ সহযোগী ও তার ব্যবসা প্রতিষ্ঠান নিপা গ্রুপের জিএম ফজলুল কবির জুয়েল দীর্ঘদিন ধরে পলাশে সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মাধ্যমে জনজীবন অস্থির করে তুলেছেন। পলাশের জনতা এবং ছাত্রদল নেতাকর্মীরা দাবি করেছেন, ‘৫ আগস্টের পর’ জুয়েল স্থানীয় রাজনীতির নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।এ ঘটনায় পলাশ উপজেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফজলুল কবির জুয়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।জুয়েলের বক্তব্য জানার জন্য একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।পলাশ যেন অস্ত্রের জনপথ না হয়ে ওঠে এমন আকুতি জানিয়ে পলাশবাসী প্রশাসনের প্রতি অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট