1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে কিরণগঞ্জ সীমান্তে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল আটক প্রসংগে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

১। নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, অদ্য ১১ জুন ২০২৫ তারিখ কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঈদ উপলক্ষ্যে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের টাপপুর গ্রামের পাঁকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন ০২ জন মোটরসাইকেল আরোহী বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ১১১৫ ঘটিকায় মোটরসাইকেলটি তল্লাশী করে সিট কভারে নিচে এবং তেলের ট্যাংকির পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় এবং মোটরসাইকেলটি (Apache RTR 160CC) জব্দ করা হয়। আটককৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।২। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট