1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর বিএনপির নতুন সভাপতি “মোঃ আলম মোল্লা”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদী জেলা পলাশ উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান, ছাত্রনেতা থেকে জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা মোঃ আলম মোল্লা সর্বসম্মতিক্রমে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এশিয়ার প্রখ্যাত শিক্ষাবিদ, সাবেক মন্ত্রী ও এমপি ডঃ আব্দুল মঈন খান এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তারুণ্যের অহংকার বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন প্রতি।মোঃ আলম মোল্লা জানান, “ছাত্র জীবন থেকেই ডঃ মঈন খান স্যারের আদর্শ অনুসরণ করে রাজনীতির পথচলা শুরু করেছি। তিনি শুধু আমার রাজনৈতিক পথপ্রদর্শক নন, একজন অভিভাবকের মতো আমাকে সবসময় দিকনির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত তাঁর সাথেই থাকবো।”তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পলাশ আসন থেকে ডঃ মোঃ মঈন খান স্যার বিপুল ভোটে নির্বাচিত হবেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান স্যার আবারও দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। সেই লক্ষ্যে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি হিসেবে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো।”নতুন দায়িত্বে অভিষিক্ত হয়ে তিনি পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।মোঃ আলম মোল্লার এই নির্বাচন শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বিএনপির জন্য এক নব উচ্ছ্বাস ও শক্তির বার্তা। একজন প্রগতিশীল ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তাঁর ভবিষ্যৎ নেতৃত্বে দলের শক্তি আরও সুসংগঠিত ও গতিশীল হবে, এমনটাই প্রত্যাশা করেন দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট