1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

খুলনা পিআইডি’র আয়োজনে তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ৩০ মে (শুক্রবার) সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ভবিষ্যত বাংলাদেশের উন্নয়নে তারুণ্যশক্তির গুরুত্ব অনেক। জুলাই এর গণঅভ্যূত্থানের মাধ্যমে বর্তমান বাংলাদেশের সৃষ্টি। নতুন বাংলাদেশ তৈরিতে এই তরুণদের মেধাশক্তি কাজে লাগাতে হবে। এলক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তরুণরা বাংলাদেশকে কেমন দেখতে চায় এ লক্ষ্যে কাজ করার জন্য তরুণদের কাছেই পৌঁছাতে হবে। দেশের অগ্রযাত্রায় তরুণদের অধিক পরিমাণে সম্পৃক্ত করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এ সভার আয়োজন করে। সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা, তথ্য অধিদফতরের প্রধান সহকারী শারমিন সুলতানা-সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মচারীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট