1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে গরুখাদ্যসহ উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে কর্মসংস্থান গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ষাঁড় ও বকনা গরুর খাদ্যসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। আর্থসামাজিক ও জীবন মানোন্নয়ন কল্পে প্রান্তিক পর্যায়ে এই সহায়তা পাচ্ছেন সমতল ভুমিতে বসবাসরত উপজেলার ৬৮ পরিবার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়-বকনা গরুর ৬ বস্তা ফিট, ৫টি ঢেউটিন, ৪টি খুঁটি এবং ১টি করে কার্পেট বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রাণী দাস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সর্মী দাস প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট