1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

বন্ধুর হাতে বন্ধু খুন, পিবিআই’র চাঞ্চল্যকর রহস্য উদঘাটন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর মাধবদীতে তুচ্ছ ঘটনার জেরে শুভ মিয়া (২০) নামে এক যুবককে খুন করে তারই ঘনিষ্ঠ ৩ বন্ধু। হড্ডত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী।নরসিংদী মডেল থানায় দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ ও চাঁদপুর থেকে তিন আসামী — মোঃ হাবিবুর রহমান (২৪), মোঃ কবির হোসেন (২১) ও আহম্মাদ নাঈম (২৪) কে গ্রেফতার করে পিবিআই। এদের মধ্যে হাবিবুরের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।জবানবন্দিতে তারা জানায়, মাদক সেবনের সময় কথাকাটাকাটির জেরে শুভকে তারা বেধড়ক মারধর করে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে, এরপর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি খালের পানিতে ফেলে দেওয়া হয়।মামলার তদন্ত করছেন পিবিআই-এর উপ-পরিদর্শক মোহাম্মদ আবু সালেক। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পিবিআই। এ ব্যাপারে সংগ্রহ করে প্রেস কনফারেন্স করছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট