1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল জন্মজয়ন্তীতে বই পাঠ, রচনা প্রতিযোগিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের (১২৬তম) জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।২৪ মে (শনিবার) দুপুরে গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ সর্বসাধারণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ইসরাত পুতুল, কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান এবং জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন।পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ও সাধারণ শ্রেণির জন্য পৃথক তিনটি ক্যাটাগরিতে মোট ছয়টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট