1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

মোংলায় দুই শতাধিক অসহায়কে বিনামূল্যে চিকিৎসা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোংলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল ও আশপাশের এলাকায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট রাইহানুল জান্নাহ। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য আমরা নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিক্যাল ক্যাম্পেইন।’তিনি আরও বলেন, ‘শুধু চিকিৎসাসেবাই নয়, স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোস্ট গার্ড কর্মকর্তারা সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন। এতে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধ, সুন্দরবনে অবৈধ জাল ব্যবহার বন্ধ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। চিকিৎসাসেবা প্রদানের সময় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট