1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

উন্মুক্ত বাজেট সভায় জনগণের দাবি বাজেট বৃদ্ধির আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বেলাল হোসেন পবা উপজেলার ৬নং হরিয়ান ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ( মে)। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ছাবের আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহমান, প্রভাষক, এম. আর. কে কলেজ, পবা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুন নাহার, এলজিইডি কর্মকর্তা জাকিয়া সুলতানা, ইউপি সদস্য সচিব আব্দুল্লাহিল কাফি, সহকারী সচিব বেলায়েত হোসেন, গ্রাম্য পুলিশ ও ডিজিটাল সেবা কেন্দ্রের প্রতিনিধিগণ।সভায় প্রথমে পরিকল্পিত বাজেট জনসাধারণের সামনে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়। এরপর স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। এ সময় সাধারণ মানুষ এলাকার রাস্তাঘাট মেরামত, পুকুর খনন বন্ধ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, নারীদের কর্মসংস্থানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।তারা বলেন, প্রস্তাবিত বাজেট বর্তমান চাহিদার তুলনায় কম, এতে উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। এজন্য বাজেট বৃদ্ধি ও সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।বক্তারা বলেন, এ ধরনের উন্মুক্ত বাজেট সভা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উল্লেখ্য, বিশেষ কারণে উক্ত অনুষ্ঠানটি পূর্বঘোষিত ১৯ মে তারিখের পরিবর্তে আজ ২২ মে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট