1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

কানসাটে ১১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান হবুর স্ত্রী আটক, স্বামী হবু পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অভিযুক্ত নারীর স্বামী পালিয়ে যান। আটক হওয়া চাঁদনী বেগম ও তার স্বামী হাবিবুর রহমান হবু দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর।বুধবার (২১ মে) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে কানসাট গোপালনগর এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজার বড় একটি চালানসহ চাঁদনী বেগমকে আটক করা হয়।পলাতক হাবিবুর রহমান হবু ও আটক চাঁদনী বেগম স্বামী-স্ত্রী। তাদের স্থায়ী ঠিকানা শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর গ্রামে।অভিযানে তাদের ভাড়া বাসা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং প্রশাসনের নজর এড়াতে বাড়ি ভাড়া নিয়ে নানা কৌশলে তা পরিচালনা করছিলেন।এ ঘটনায় পলাতক হাবিবুর রহমান হবুকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট