1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

শেরপুর সীমান্তে একঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে দরবেশ তলা ও গজনী অবকাশ এলাকায় একঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।এরমধ্যে আকাশ (৩৮) নামে এক ভ্যানচালক, অপরজন এ ফিলিপ হাজি দং (৪০) নামে এক উপজাতি দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ মে মঙ্গলবার রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯টার মধ্যে। একঘণ্টার ব্যবধানে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দুজনে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বন বিভাগ ও নিহতের স্বজনরা জানান, গান্ধীগাও এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র তিন সন্তানের জনক ভ্যানচালক আকাশ মিয়া প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে দরবেশ তলা এলাকায় আসলে বন্যহাতির দল তাকে ঘিরে ধরে এ সময় তাকে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে।ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।ঝিনাইগাতি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ওই ভ্যানচালক বাড়ি ফেরার পথে বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে মারা গেছেন।অপরজন উপজাতি দিনমজুরকে এক ঘণ্টার ব্যবধানে এফিলিপকে হাতি নির্মমভাবে হত্যা করেছে।উল্লেখ, গত এক সপ্তাহ যাবত গান্ধীগাও ও গজনী এলাকার আশেপাশে প্রায় ৪০টির বেশি হাতিসহ একটি হাতির পাল অবস্থান করছে। এ বিষয়ে বন বিভাগ সবাইকে সতর্ক করলেও এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট