1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

বরিশাল সিটির মেয়র ঘোষণার মা*ম*লার আপি*ল করলেন হাত পাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের করা মামলাটি খারিজ হওয়ার পর তার বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার বরিশাল সিটি নির্বাচনের আপিল ট্রাইব্যুনালে এ আপিল দায়ের করা হয়।আপিল ট্রাইব্যুনালের বিচারক ও বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাহান আপিলটি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন।আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব এবং ‘ফ্যাসিস্ট হাসিনার অনুসারী’ প্রধান নির্বাচন কমিশনারের কারণে জনগণ ভোট দিতে পারেনি। ফলে মুফতি ফয়জুল করিমকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ‘ফ্যাসিস্টের পতন’ হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাই ন্যায়বিচার পাওয়ার আশায় ১৭ এপ্রিল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়। কিন্তু বিচারক মামলা করতে দেরি হওয়ায় তামাদী আইনে তা খারিজ করেন।তাদের দাবি, তামাদী মওকুফ চেয়ে বিচার চাওয়া হয়েছিল, কিন্তু তা না পেয়ে আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। তিনি বলেন, ‘এখানে আমরা ন্যায়বিচার পাবো, ইনশা আল্লাহ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট