1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

খুলনায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা ২০ মে (মঙ্গলবার) সকালে খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।প্রধান অতিথি বলেন, খুলনাকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এ সময়ে আমাদের শিশুদের সঠিক সময়ে যে টিকাগুলো দেওয়ার কথা থাকে সেটা দেওয়া সম্ভব হয় না। ফলে শিশুদের জন্য টিকাদানের যে নির্ধারিত সময় থাকে সেই সময়ে টিকা নিতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক সময় দেখেছি বাংলাদেশে শিশুদের টিকা দেওয়ার হারটাও কম ছিল। যার ফলে শিশুদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে বড় হতে হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে আমাদের বাচ্চাদের আগের পরিস্থিতি তেমন মোকাবেলা করতে হচ্ছে না। ডাক্তারদের প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন, এটার জন্য আপনাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেছেন বলেই বাচ্চাদের সেই সমস্ত চ্যালেঞ্জ এর হাত থেকে উত্তরণ হতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল শিশুরা টিকাদান থেকে থেকে বাদ পড়েছে তাদেরকে টিকাদানের আওতায় আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করার জন্য আহবান জানান। প্রতিটি শিশু যেন এই টিকাগুলো পায় এ বিষয়েও আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে। খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় পরিবার-পরিকল্পনা কার্যালয়ের পরিচালক বিকাশ কুমার দাস, খুলনা ইউনিসেফ এর চীফ মোঃ কাওসার হোসেন খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ইউনিসেফ এর সহযোগিতায় খুলনা স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠানটি আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট