1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

শেরপুরে আনন্দ হত্যার বিচার দাবীতে মানব বন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

শেরপুর সদরের চাঞ্চল্যকর দিনমজুর আনন্দ ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ ১৯ মে দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারি আমতলী বাজারে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে নিহত আনন্দ ইসলামের স্বজন ও এলাকার নারীপুরুষসহ জনসাধারণ অংশগ্রহণ করেন।শেরপুরে নিখোঁজের দুইদিন পর একটি ভুট্টা ক্ষেত থেকে নামে আনন্দ ইসলাম এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আনন্দ ইসলাম শেরপুর সদরের ডাকপাড়া গ্রামের গত ১৩ এপ্রিল দুপুরে থেকে আনন্দ ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে ১১এপ্রিল শুক্রবার বিকেল থেকে আনন্দ ইসলাম বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকে নিখোঁজ ছিলো। পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়,গত ১১এপ্রিল শুক্রবার শেরপুর সদরের ডাকপাড়ার লেবু মিয়ার ছেলে আনন্দ ইসলাম (২৫) বেড়ানোর কথা বলে আনন্দ নিজ বাড়ি থেকে বের হয়ে আসে।সে মাঝেমধ্যে এভাবে বাড়ি থেকে ঘুরতে যাইতো। তাই স্বজনরা খোঁজখবর নেয়নি। পরে ১৩ এপ্রিল দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া নতুন ঈদগাহ্ মাঠে পাশের একটি ভুট্টা ক্ষেতে আনন্দ ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন শেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।এ ঘটনায় আনন্দ ইসলামের বাবা লেবু মিয়া বাদী হয়ে ১৪ এপ্রিল শেরপুর সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করে।কিন্তু এখন পর্যন্ত কোন গ্রেপ্তার হয়নি।এদিকে একই ঘটনায় আনোয়ার হোসেন আনুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করে ২৯ জনের বিরুদ্ধে ১৮ মে শেরপুরের সিআর আমলি আদালতে আনন্দ ইসলামের বাবা লেবু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।এব্যাপারে শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী এমকে মুরাদুজ্জামান বলেন, পূর্বের মামলার তদন্ত রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আদালত বিষয়টি অপেক্ষামান রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট