1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

খুলনায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

খুলনায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৮ মে রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। রায় ঘোষণার সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই থানার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ডা. মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল হাসান। আদালতের সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুন হরিণটানা থানার পুলিশের একটি টিম জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিমটি রাস্তায় চেকপোস্ট বসায়। খুলনা যশোর সিটি বাইপাসের সামনে ওই ট্রাকটি আসা মাত্র পুলিশ তল্লাশি করতে থাকে। একপর্যায়ে পুলিশ ট্রাকচালক জাহিদুজ্জামান এবং তাঁর পাশে বসা শেখ হাসান আলী বসার সিটের নিচে প্লাস্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।জিজ্ঞাসাবাদে ওই দুজন পুলিশকে জানায়, ফেনসিডিলগুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে কিনে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাসেল সারোয়ার ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট