1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

গৌরনদীতে ট্রাকচা*পায় কলেজছাত্র নি*হ*ত, আ*হ*ত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম বাপ্পি

বরিশালের গৌরনদীতে ট্রাক চাপায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামের এক মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকার এ দুর্ঘটনায় আরও তার দুই বন্ধু আহত হয়েছেন।নিহত শাহারিয়া আজাদ তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।আহতরা হলেন- বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের বরাতে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে বার্থী বাজারে যাওয়ার পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত হয়।’গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট