1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়িতে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলেছিল তানিয়া খাতুন (২৮) নামের গৃহবধূ।গতকাল সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তানিয়া খাতুন ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী তানসেন আলীর স্ত্রী এবং দেওতা গ্রামের তবিবর রহমানের কন্যা।স্থানীয়রা জানান, প্রবাসী তানসেন ছুটিতে দেশে এসে একমাস আগে আবারও মালয়েশিয়া গেছেন। শ্বশুর শাশুড়ি এবং দেবরের সঙ্গে এক বাড়িতেই থাকতেন গৃহবধূ। প্রতিদিনের মতো গত রোববার দিবাগত রাতে খাবার খেয়ে নিজের শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। প্রায় আট বছরের সংসার জীবনে প্রবাসী দম্পতি নিঃসন্তান ছিলেন। সন্তানের আশায় ডাক্তার কবিরাজের কাছে ছুটতেন তানিয়া। সন্তান না হওয়ার কারণে পারিবারিক কলহ বা বন্ধ্যাত্ব অপবাদের কষ্টে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট