1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী

খুলনার দাকোপে বস্তা বন্দি ফাঁস দেওয়া লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপে গোবিন্দ মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার মাদিয়া শশ্মান ঘাট সংলগ্ন চড়া নদী থেকে লাশটি উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি গামছা দিয়ে লাশের দু’হাত বাধা এবং আরেকটি গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। জানা যায় উদ্ধার হওয়া লাশটি উপজেলার দাকোপ ইউনিয়নের মধ্য দাকোপ এলাকার মৃত অনন্ত মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল।  দাকোপের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পরিতোষ মন্ডল ও গ্রাম পুলিশ নারায়ন হালদার জানায়, ভবেন্দ্রনাথ মন্ডল নামে এক ব্যক্তির মাধ্যমে তারা লাশের বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে জানায়। নিহতের বড় ভাই নিতাই মন্ডল বলেন, গত ২দিন গোবিন্দের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তিনি বলেন তরমুজ ক্ষেত ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে একজনের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে এ ঘটনায় তাকে মারপিট ও জীবনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। ফলে এ ঘটনার জের হিসাবে গোবিন্দ হত্যাকান্ডের শিকার হতে পারে বলে তিনি আশংকা করছেন। এ ঘটনায় তিনি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান। এবিষয়ে দাকোপ থানার পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট