1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

দাকোপ প্রেসক্লাবের সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে- সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। প্রেসক্লাবের সদ্য প্রয়াত সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেনের জন্য প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় দাকোপ প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম রেজা ও সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সম্পাদক মোজাফ্ফার হোসেন, সহসভাপতি কুমারেশ বিশ্বাস, জুবায়ের রহমান লিংকন, গাজী আবুল বাশার, মোঃ শামিম হোসেন, খান মনিরুল ইসলাম মনি, বিধান চন্দ্র ঘোষ, জি এম আজম, জাহিদুর রহমান সোহাগ, পারুল বেগম, মজনু ফকির, মামুনুর রশিদ এবং মরহুমের পুত্র হাসান গাজী। এর আগে জুম্মার নামাজ বাদ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে জাকির হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ৩ দিন ব্যাপী শোক কর্মসূচীর অংশ হিসাবে তার মৃত্যুর পর হতে সকল সদস্যরা কালো ব্যাজ ধারন, ক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন এবং শোক ব্যানার টানানো হয়। উল্লেখ্য দৈনিক মানবজমিন ও অনির্বান পত্রিকার দাকোপ প্রতিনিধি ও দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন গত ২২ মার্চ দাকোপের কৈলাশগঞ্জ বাড়ী হতে উপজেলা সদরে আসার পথে মোটর সাইকেল দূর্ঘটনায় মারাত্নক আহত হয়। এরপর খুলনা এবং ঢাকা মেডিকেলে দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মাঝেই গত ৫ মে ২০২৫ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট