1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

মোংলা উপজেলা বিএনপির সভাপতি মান্নান, সম্পাদক পনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন পর মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)। মঙ্গলবার (৭ মে) বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে প্রথম অধিবেশন ও দুপুরে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি)। সাংগঠনিক সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ শাকির আহাম্মেদ এবং দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মৃধা ফারুকুল ইসলাম, যিনি পেয়েছেন ১৯৩ ভোট। এ নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর নেতাকর্মীরা একত্রিত হতে পেরে উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের এ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত।’ সম্মেলন শেষে বিজয়ী নেতাদের মাল্য পরিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনস্থলে মোতায়েন ছিল যৌথ বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট