1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

শিবচরে ফ্ল্যাট বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের সন্দেহ হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

শেখ জায়েদ, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার হাতির বাগান মাঠ সংলগ্ন একটি ফ্ল্যাট বাসা থেকে হাসানুজ্জামান প্রিন্স (৪৩) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে পাঁচতলা ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হাসানুজ্জামান প্রিন্স শিবচর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের চরশ্যামাইল এলাকার মৃত আবুল কাশেম চানমিয়া হাজীর বড় ছেলে। তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে গত পাঁচ বছর ধরে দেশে থেকে কাপড়ের ব্যবসা করছিলেন এবং দুই সন্তান নিয়ে হাতির বাগান মাঠ সংলগ্ন ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন।প্রতিবেশীরা জানান, দুপুর ১১টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহকর্মী দেখতে পান দরজা ভেতর থেকে খোলা। ঘরে ঢুকেই তিনি প্রিন্সের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ রয়েছে। তারা জানান, শুধু গলায় দড়িই নয়, একটি টি-শার্টও প্যাঁচানো ছিল, যা তাদের সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। দরজা খোলা থাকা এবং মৃত্যুর পদ্ধতি তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। গলায় দড়ির সঙ্গে একটি টি-শার্টও প্যাঁচানো ছিল। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তারা সব দিক বিবেচনায় তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট