1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর *রায়পুরায়* নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি চুম্বক ড্রেজার জব্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৪ মে) সকালে এই ড্রেজারটি জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।স্থানীয়রা জানায়, কোনো ধরনের সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই চুম্বক প্রযুক্তির ড্রেজার বসিয়ে প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ ধ্বংস করে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছিল। বিষয়টি টের পেয়ে নিলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দারা একত্রিত হয়ে সকালের দিকেই ড্রেজারটি জব্দ করে।নিলক্ষ্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন সরকার বলেন, ‘প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে আমাদের কৃষি জমিকে রক্ষা করতে হবে। প্রয়োজনে এলাকাবাসীকে সাথে নিয়ে বালু উত্তোলন বন্ধে আমরা আরও কঠোর হব।’এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করেছে এলাকাবাসী। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং ড্রেজারটি আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। রোববার দুপুর পর্যন্ত ড্রেজারের মালিক পক্ষের কেউ যোগাযোগ করে নি। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট