1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

আমতলীতে চিকিৎসক রিয়াজ মৃধার বাড়িতে ডাকাতি, আহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

বরিশাল বিভাগের বরগুনার জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই ঘটনা ঘটে। ডাকাতদল চিকিৎসকের বৃদ্ধা মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবিকে বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে মা ও ফুফু আহত হয়েছে।সোমবার (৫ মে) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভুক্তভোগী ডা. রিয়াজ উদ্দিন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছে। বর্তমানে ঢাকায় ট্রেনিং রয়েছেন।স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছেন। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের পূর্ব পাশের একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।ডা. রিয়াজ উদ্দিন মৃধা মুঠোফোনে বলেন, তার বাবা হজ্বে গিয়েছেন। বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

মোঃ আবু ছালেহ বিপ্লব
বরিশাল বিভাগীয় প্রধান
মোবাইলঃ০১৭১৩-৪২৯৮৬৩
তারিখ ৫ই মে -২০২৫খ্রী.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট