1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম

অভিযান নিউজ টিভি

বরিশালে বিএনপির অফিস পোড়ানো ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা নিলয় আহম্মেদ (রাইডার রাব্বি) আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২ মে) রাতে নগরীর ৬ নং ওয়ার্ড কলাপট্টি এলাকা থেকে আটক করা হয় তাকে।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলা সহ বেশ কিছু মামলার ভিত্তিতে নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।”উল্লেখ্য, নিলয় আহম্মেদ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারী হিসেবে বেশ পরিচিত। কিছুদিন আগে নগরীতে রাতের আঁধারে সরকারবিরোধী একটি মিছিলে অংশ নিতে দেখা যায় তাকে, যা নিয়ে নগরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে হামলায় অনেক শিক্ষার্থী ও সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলছেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের নেতাদের দ্বারা হামলা হয়েছিলো আন্দোলনের সময়ে এবং সম্প্রতি তারা নগরীতে মিছিল করে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছে।নিলয় আহম্মেদ (রাইডার রাব্বি) আটকের পর মহানগর বিএনপির শীর্ষ এক নেতা জানান, নিলয় আহম্মেদ গত সরকার আমলে লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজি, মাদকসহ বিভিন্নি অপকর্ম চালাতো। তার নামে একাধিক মামলাও রয়েছে থানায়। নগরীতে নৈরাজ্য সৃষ্টি করতে কিছুদিন পূর্বে ঝটিকা মিছিলে অংশ গ্রহন করেন তিনি।অপরদিকে ছাত্রলীগ নেতা নিলয় আহম্মেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট