1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

ডাম্পট্রাকের চাপায় অটোচালক নিহত, আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

শেরপুরের জেলার নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথরবোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হন, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।শনিবার (৩ মে) রাতে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নকলা থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের মাঝখানে রাখা ধান ও খড় সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। ঠিক সেই সময় বিপরীতমুখী একটি পাথরবোঝাই ডাম্পট্রাক এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোচালক কাজিমদ্দিন মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান।আহতদের মধ্যে জহিরন নেছা (৫৫) ও আফাজ উদ্দিন (৩২)–এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিনজন—ছাদেক আলী (৩৫), আজাহার আলী (৪০) ও কাজল রেখা (৩৫)—নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।নিহত ও আহতরা সবাই উপজেলার যোগানিয়া, বাইটকামারী ও গোবিন্দনগর গ্রামের বাসিন্দা।দুর্ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “ঘাতক ডাম্পট্রাকটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট