1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর

ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম ও ঢাকার মতো ন্যায়বিচার পাব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম বাপ্পি

অভিযান নিউজ টিভি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বিসিসি নির্বাচনে হাতপাখার মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে বিচার পাওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাই বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও তাকে নির্বাচিত করার জন্য আদালতে মামলা দায়ের করেছেন। মামলার রায়ে চট্টগ্রাম ও ঢাকার রেফারেন্সে আগামী ৫ মে আদালত হাতপাখার প্রার্থীকে মেয়র নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আজ শনিবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফয়জুল করিম এসব কথা বলেন। বরিশাল প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাতপাখার মেয়র পদপ্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, ‘২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু ওই নির্বাচনে দুপুর ১২টার আগেই ৩০ ভাগ ভোট জালিয়াতি, কেন্দ্র দখল করে নেওয়া হয়। প্রার্থী হিসেবে আমার ওপর হামলা করে নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।’ফয়জুল করিম সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত দুটি শুনানিতে আপনারা রাজপথে ছিলেন। তবে আগামী ৫ মে ওই মামলার ধার্যকৃত শুনানির দিন কেউ বরিশালের রাজপথে নামবেন না। কারণ আদালত অবমাননা হয় আমরা এমন কিছু করতে চাই না। আদালতের ওপর আস্থা রাখুন। আমরা চট্টগ্রাম ও ঢাকার মতো ন্যায়বিচার পাব।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে সবাই অংশ নিয়েছেন, কেউ নামে কেউ বেনামে। আদালত আমাদের পক্ষে রায় দিলে শেখ হাসিনার নির্বাচন অবৈধ প্রমাণিত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফয়জুল করিমের আইনজীবী অ্যাডভোকেটে শেষ আব্দুল্লাহ নাসির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি লোকমান হাকিম, সিনিয়র সহসভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার প্রমুখ।প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল বিগত ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা করা হয়। ওই মামলায় দুবার শুনানি পিছিয়ে ফের ৫ মে ধার্য করেছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট